[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে দুই যুবক
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই যুবক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ঐ দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা।
পথচারী নাঈম ইসলাম বলেন, আমরা ধোলাইপাড় দিয়ে যাওয়ার সময় দেখি দুই যুবক রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমিসহ আরো একজন সিএনজিতে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তাদের চিকিৎসা চলছে।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর ধোলাইপাড় থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া দুই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাদের পাকস্থলী পরিষ্কার করে মেডিসিন বিভাগে ভর্তি করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!