শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশে আশেকে আউলিয়া ও হযরত শাহ সুফি খাজা আব্দুল হালিম চিশতী নিজামীর মাজার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশে আশেকে আউলিয়া ও হযরত শাহ সুফি খাজা আব্দুল হালিম চিশতী নিজামীর আশেকান আনোয়ার মাইজভান্ডারী। এছাড়া মাজারের ভক্ত মাহফুজ, সুজন মাইজভান্ডারী, আব্দুস সালাম মাইজভান্ডারী প্রমুখ উপস্থিত ছিলেন।
.png)
বক্তারা বলেন- বাংলাদেশে মাজার ভাঙার কোনো ইতিহাস এর আগে ছিল না। দেশের বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে অলি আউলিয়ার মাজার ভাঙতেও দ্বিধান্বিত হচ্ছে না এক শ্রেণীর সন্ত্রাস। যে দেশ আউলিয়ার মাজারে পরিপূর্ণ সে দেশে সন্ত্রাসীরা মাজার ভাঙ্গন খেলায় মাতোয়ারা। বর্তমান সরকারকে বলবো দয়া করে এ ধরনের খেলা বন্ধ করুন।