বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, আগামীকাল ২০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এছাড়া ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো স্টেশনও চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।
.png)
এর আগে ১৮ সেপ্টেম্বর কারিগরি ত্রুটির কারণে সকাল ৯ টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কারিগরি ত্রুটি সংস্কারের পর রাত ৮টা ২৫ মিনিট থেকে পুনরায় মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ সময় তিনি জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এদিন দুপুর সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।