[ রাজধানী ]
সাভারে মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকার সাভারে মাওলানা কাজী আফসার উদ্দিনের মাজারে ও সুফি বক্তা কাজী জাবেরের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে দরগাহ মাজার পরিষদ। এতে সংগঠনটির প্রায় ২০ জন সদস্য অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন দরগা মাজার পরিষদের আহ্বায়ক সজীব চিশতি। এছাড়া সংগঠনের সদস্য দিপু নুরী সুরেশ্বরী, নুরীপাগল নুরী, আব্দুর রহমানসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
.png)
মানববন্ধনে বক্তারা বলেন, সাভারে মাওলানা কাজী আফসার উদ্দিনের মাজারে হামলা করা হয়েছে। সুফি বক্তা কাজী জাবেরকে স্বপরিবাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করি।
যারা হামলা করেছে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!