ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বজ্রের গর্জন: মাঝরাতে ঢাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১২, ১ অক্টোবর ২০২৪
বজ্রের গর্জন: মাঝরাতে ঢাকায় বৃষ্টি
ফাইল ফটো

ঢাকায় মাঝরাতে ব্রজ্রসহ ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১টার পর বৃষ্টিপাত শুরু হয়। এর আগে শোনা গেছিল বজ্রের গর্জন।

এর আগে ঢাকাসহ দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল সোমবার  রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!