নিহত রিপনের স্ত্রী বৃষ্টি বলেন, আমার স্বামী পেশায় গাড়িচালক। রাতে বাসায় আসার পর ছাদে গিয়েছিলেন। ঐ সময় বৃষ্টি হচ্ছিল এবং ছাদ পিচ্ছিল ছিল। কিছুক্ষণ পর আমরা চিৎকার শুনতে পাই। নিচে গিয়ে দেখি আমার স্বামী পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে মৃত্যু হয়।
মো. রিপনের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার কাটলী গ্রামে। ঢাকায় কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি। তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।