ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২১, ৩ অক্টোবর ২০২৪
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে এই বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে, যা ঝড়ো হাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে। ফলে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বুধবার প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিভাগ- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেটে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

Advertisement

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!