ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র ফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ৪ অক্টোবর ২০২৪
মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে ইসলামী ছাত্র ফোরামের মানববন্ধন
ছবি: সংগৃহীত

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে জঘন্যভাবে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র ফোরাম।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুখ ও সমৃদ্ধি লাভের জন্য রাসূল (সা.)-এর আদর্শের কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ (সা.) পৃথিবীতে আবির্ভূত হয়েছেন মানবতার মুক্তির দূত ও পুরো পৃথিবীর জন্য রহমত হয়ে। সুতরাং যে-ই তার পবিত্র আদর্শে কলঙ্ক লেপনের চেষ্টা করবে সে পৃথিবীর দুশমন, মানবতার দুশমন।

Advertisement

ত্রা আরো বলেন, আমাদের প্রিয় নবী সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে মুসলমান হয়ে আমরা চুপ করে থাকতে পারি না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ভারতের হাইকমিশনারকে ডেকে অনতিবিলম্বে এই জঘন্য অপরাধীদের গ্রেফতারের ব্যবস্থা করতে বলুন। অতি শিগগিরই যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ভারতের হাইকমিশন ঘেরাও করতে বাধ্য হবো।

মানববন্ধনে অংশ নেন- ইসলামী ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকিব ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রাকিবুল ইসলাম রিয়াদ, শেখ জুনায়েদ হোসেন,  সদস্য শরিফ হোসেন শেখসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!