[ রাজধানী ]
রাজধানীর ২৫৭ মণ্ডপে হবে দুর্গাপূজা
ছবি: সংগৃহীত
রাজধানীতে দুর্গোৎসবের প্রস্তুতি জোরেশোরে চলছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (বিপিইউপি) জানিয়েছে, এবার ঢাকায় ২৫৭টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে।
উল্লেখযোগ্য মণ্ডপগুলোর মধ্যে রয়েছে- ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ, বনানী, কলাবাগান, সিদ্ধেশ্বরী কালী মন্দির, এবং পুরান ঢাকার শাঁখারি বাজার। কারিগররা প্রতিমার চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত রয়েছেন।
রাজধানীর বাজার ও শপিং মলগুলোতে পূজার কেনাকাটায় ভিড় জমে উঠেছে। ক্রেতারা শাঁখারি বাজারের ঐতিহ্যবাহী দোকানগুলোতে শঙ্খ, ঘণ্টা, আগরবাতি, দেবতার মালা এবং বিভিন্ন ধর্মীয় সামগ্রী কিনতে আসছেন।
.png)
পূজা উদযাপনের সময় নিরাপত্তার জন্য দেশজুড়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকেশ্বরী মন্দিরে একটি কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
দুর্গাপূজায় সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!