ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জন্ম ও মৃত্যু নিবন্ধন পুনরায় শুরু করেছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩১, ৯ অক্টোবর ২০২৪
জন্ম ও মৃত্যু নিবন্ধন পুনরায় শুরু করেছে ডিএনসিসি
ফাইল ফটো

দীর্ঘ সময় বথ থাকার পর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার থেকে ডিএনসিসির আওতাধীন সব ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, কাউন্সিলরদের অপসারিত হওয়ার পরিপ্রেক্ষিতে ওয়ার্ডভিত্তিক জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ করার জন্য আঞ্চলিক অফিসের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে সুষ্ঠুভাবে ডিএনসিসির সব ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন সরবরাহ সেবা নিশ্চিত হয়েছে।

Advertisement

ডিএনসিসির ওয়ার্ড নম্বর ১ থেকে ৩৬ পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে এবং ওয়ার্ড নম্বর ৩৭ থেকে ৫৪ পর্যন্ত সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হতো। গত ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরদের অপসারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!