ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ১৮ অক্টোবর ২০২৪
শ্রমিক মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মী সমাবেশ
ছবি: সংগৃহীত

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ করেছে শ্রমিক মজলিস। সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্যমজুরি হিসেবে কমপক্ষে ২৫ হাজার টাকা প্রদান করতে হবে। কথায় কথায়  শ্রমিক ছাঁটাই করা চলবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, সংগঠনের একটি বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়।

সমাবেশে বক্তারা শ্রমিক অধিকার সংক্রান্ত কমিশন গঠনের উদ্যোগ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

Advertisement

এ সময় খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মো. আব্দুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!