ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বাসা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ২৬ অক্টোবর ২০২৪
রাজধানীতে বাসা থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর ডেমরায় একটি বাসা থেকে এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জুম্মন (২৮)।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আহসান হাবিব জানান, আমরা খবর পেয়ে ডেমরা আব্দুল্লাহ চত্বর দক্ষিণ পূর্ব বক্সনগর এলাকায় যাই। সেখানে একটি টিনশেড বাসার সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Advertisement

তিনি আরো বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি, নিহত জুম্মন পেশায় একজন অটোরিকশা চালক। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।

জুম্মনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার রায়পুর থানার পূর্বা লনিয়া গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন। ডেমরায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!