[ রাজধানী ]
লালবাগে যৌথ অভিযানে টিসিবির ডাল-তেল জব্দ, গ্রেফতার ২
যৌথ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈইনু মারমা- ছবি: সংগৃহীত
ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে অবৈধভাবে মজুত করা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ ডাল ও তেল।
রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈইনু মারমা।
তিনি বলেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবি পণ্য পাওয়া গেছে। স্থানীয় শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গোডাউনটিতে দুই ঘণ্টার যৌথ অভিযান পরিচালনা করেছে।
ক্যশৈইনু মারমা জানান, এ সময় ২ লিটার ওজনের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।
এ ঘটনায় দুইজন গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা হলেন- নয়ন খাঁ ও মো. হাসানুল্লাহ। গ্রেফতার দুইজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবে স্বীকার করেছেন।
তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান লালবাগ থানার এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
টিসিবি
লিংক সফলভাবে কপি হয়েছে!