[ দেশজুড়ে ]
ছাত্র-জনতার ওপর হামলা: কিশোরগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের মামলায় যুবলীগ নেতা ফুল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২।
রোববার সকালে গাবতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে রোববার সকালে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার গাবতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলার এজাহারনামীয় আসামি তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!