ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বায়ুদূষণে শীর্ষ ৫ শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩১, ২৮ অক্টোবর ২০২৪
বায়ুদূষণে শীর্ষ ৫ শহরের তালিকায় ঢাকা
ঢাকার রাস্তায় দূষিত বাতাস ও ধুলো- ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বড় বড় শহরের পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। মাঝে মধ্যে বৃষ্টিতে বায়ুমানের কিছুটা উন্নতি হলেও বৃষ্টিপাত কমতেই শ্বাস নেয়ার উপায় নেই ঢাকার বাতাসে।

সোমবার সকাল ৯টা ২৩ মিনিটের দিকে বায়দূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে ঢাকা ১৬১ স্কোর নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর পাকিস্তানের লাহোর রয়েছে শীর্ষে। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ৫৪৫ স্কোর। বাতাসের এ মান খুবই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থান রয়েছে ভারতের দিল্লি শহর, যার স্কোর ২৬৬; আর ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান; এছাড়া ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর।

Advertisement

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে থাকে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!