ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএমটিসিএলে নিয়োগ নিয়ে বিশেষ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৮, ৩০ অক্টোবর ২০২৪
ডিএমটিসিএলে নিয়োগ নিয়ে বিশেষ সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য তথ্য ব্যবহার করে প্রতারণা থেকে বাঁচতে সতর্ক করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার বিকেলে ডিএমটিসিএল ভেরিফাই ফেসবুক পেজে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট/অ্যাপের মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর নিয়োগ বিজ্ঞপ্তির নামে আবেদন ফরম ও টাকা জমাদানের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

Advertisement

‘ডিএমটিসিএলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা, ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজ এ প্রকাশ করা হয়ে থাকে। উপর্যুক্ত মাধ্যমসমূহ ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্যাদি দ্বারা কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।’

প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!