[ রাজধানী ]
খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত
নিকুঞ্জ আবাসিক এলাকা- ফাইল ফটো
রাজধানীর বিমানবন্দর সড়কের খিলক্ষেতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। শনিবার খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী আসাদ মিরপুরের শাহ আলী এলাকার বাসিন্দা।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান জানান, মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় যেকোনো একটি যানবাহনের ধাক্কায় ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।
.png)
খিলক্ষেত থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, বিস্তারিত ঘটনা জানতে পুলিশ কাজ করছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!