ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ৭ নভেম্বর ২০২৪
ঈশ্বরদীতে মোটরসাইকেল-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৩
কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত -ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- পাবনার বনগ্রামের পদ্ম বিলা এলাকার সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮), বনগ্রামের আলহাজ খানের ছেলে আশিক হোসেন (২০) একই এলাকার ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার বনগ্রাম থেকে পাকশীতে ঘুরতে যাওয়ার পথে ঈশ্বরদীর আজমপুর গ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে তিনজন আরোহীর একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কাজী মোহাম্মদ মুস্তাসিম বলেন, ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!