[ রাজধানী ]
বংশালে বাসের ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল- ফাইল ফটো
রাজধানীর বংশাল থানার সামনে দ্রুতগামী তানজিল পরিবহনের বাসের ধাক্কায় আবুল কালাম (৬০) নামের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী ইসমাইল হোসেন জানান, নিহত ব্যক্তির পকেট থেকে তার পরিচয়পত্র পাওয়া গেছে। এর মাধ্যমে জানতে পেরেছি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!