ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফার্মগেটে মানসী প্লাজায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৩, ২৩ নভেম্বর ২০২৪
ফার্মগেটে মানসী প্লাজায় ভয়াবহ আগুন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা- ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মানসী প্লাজার বেজমেন্টে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে।

Advertisement

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেলটাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!