ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে চাকরিতে ৩৫ প্রত্যাশীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ২৪ নভেম্বর ২০২৪
শাহবাগে চাকরিতে ৩৫ প্রত্যাশীদের সমাবেশ
ফাইল ফটো

৩২ বছর বয়সের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করছে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর শাহাবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

আল আমীন রাজুর নেতৃত্বে চাকরিতে আবেদনের বয়সসীমা ক্ষেত্রবিশেষে উন্মুক্ত এবং আব্দুল মুয়ীদ চৌধুরী কমিটি কর্তৃক সুপারিশকৃত বয়সসীমা (পুরুষ ৩৫ ও নারী ৩৭ বছর) দ্রুত বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ পালন হচ্ছে।

সমাবেশে শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ এর প্রজ্ঞাপনকে লাল কার্ড প্রদর্শন করছে।

Advertisement

সমাবেশে অন্যান্যদের মধ্যে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী এম এ আলী ও ইমতিয়াজ আহমেদসহ প্রায় ৬০ জন অংশ নিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!