ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ৩০ নভেম্বর ২০২৪
উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে- সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। 

শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলছে। ভোটের আগে সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ডিআরইউয়ের নির্বাচন কমিশন।

Advertisement

নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন ও সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ডিআরইউ প্রাঙ্গণ।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর শুরু হবে গণনা। রাতের মধ্যেই জানা যাবে নির্বাচনের ফলাফল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!