ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ ঘর থেকে বের হওয়ার আগে যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩১, ১৩ ডিসেম্বর ২০২৪
আজ ঘর থেকে বের হওয়ার আগে যা জানা জরুরি
ঢাকায় অসংখ্য বহুতল ভবন- ফাইল ফটো

কেনাকাটা বা জরুরি কাজে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যে কাজে বের হবেন কিংবা কেনাকাটা করতে যাবেন, ঐ এলাকা বন্ধ। তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেয়া জরুরি রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

একনজরে দেখে নিন আজ শুক্রবার ঢাকার কোন এলাকায় কী কী বন্ধ থাকবে-

যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

Advertisement

যেসব এলাকায় যাবেন না
বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘর। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। এ ছাড়াও শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!