[ দেশজুড়ে ]
ঘন কুয়াশা
দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত আড়াইটা থেকে দুটি নৌপথেই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
.png)
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!