ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৯, ১১ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে করে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১২টা ৪০ মিনিট থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, একই কারণে রাত সাড়ে ১২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।

Advertisement

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!