গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আমান উল্যাহর ছেলে শাহ আলম ব্যাপারী (৩২), হানিফ মোল্লার ছেলে মোক্তার মোল্লা (৪০) ও করিম ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী ওরফে বোবা সুমন (৩০)।
দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী।
.png)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০টাকা উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।