পুলিশ সুপার জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশখালী থানার ওসি কায়সার হামিদের নেতৃত্বে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে ৪টি অস্ত্রসহ সাজেদ (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি থ্রি-জি রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি এলজি ও ১০ রাউন্ড গুলি রয়েছে।
.png)
মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারী অস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।