শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস। এর আগে, গতকাল রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহদী হাসান ঢাকার সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় বসবাস করতেন।
.png)
প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তানিয়ার সঙ্গে পরিচয় হয় মাহদী হাসানের। মোবাইলের মাধ্যমে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক জানাজানি হলে উভয়ের পরিবার আপত্তি জানায়। এদিকে, তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হন প্রেমিক মাহদী। তাই ২৫ নভেম্বর রাতে জন্মদিনের কেক নিয়ে তিনি তানিয়ার বাড়িতে আসেন। মোবাইলে ভুল বুঝিয়ে তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। তানিয়ার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনার পরদিন তানিয়ার বাবা মো. আবুল হোসেন বাদী হয়ে সিঙ্গাইর থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস জানান, এই ক্লুলেস হত্যাকাণ্ড উদঘাটনে পুলিশ অক্লান্ত পরিশ্রম করেছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধী শনাক্ত ও গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দক্ষতা প্রমাণিত হয়েছে। গ্রেফতারকৃত মাহদী হাসানকে আজ আদালতে সোপর্দ করা হবে।