ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১২ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে ঘাটে অপেক্ষারত যানবাহনগুলো।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে আরিচা-কাজিরহাট নৌপথে ১১টা ৫০ মিনিটের দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। 

Advertisement

অপরদিকে, একই কারণে রাত ৩টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আর প্রতিটি নৌপথে দুটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে আটকে আছে।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০টা ১৫ হতে  ফেরি চলাচল স্বাভাবিক হয়। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!