ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬, ১৩ ডিসেম্বর ২০২৪
আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণ

আজ শুক্রবার ছুটির দিন হলেও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। দিল্লি রয়েছে দ্বিতীয় নম্বরে। সকাল ৮টা ১৯ মিনিটে এ তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৩৬ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লি শহরের দূষণ স্কোর ১১৮ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইরানের তেহরান ও পাকিস্তানের লাহোর। ৫ নম্বরে রয়েছে চীনের উহান।

Advertisement

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!