[ রাজধানী ]
মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের অ্যাভিনিউ ৫-এর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বপ্না নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ঐ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
শনিবার সন্ধ্যার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান স্বপ্না। এর আগে, চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খলিল, রুমা আক্তার, শিশু মোহাম্মদ ও আব্দুল্লাহর মৃত্যু হয়।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, স্বপ্নার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছিল। বিকেলের দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
নিহত স্বপ্নার স্বামী শাহজাহান কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া শিশু ইসমাইল ২০ শতাংশ দগ্ধ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!