[ রাজধানী ]
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান শুরু হয়েছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কয়েকদিন আগেও সোহরাওয়ার্দী উদ্যানে এমন অভিযান চালানো হয়েছে। উদ্যানের বিভিন্ন ঝোপঝাড়ে মাদকসেবীদের আড্ডা বসে। তারা এই জায়গা আখড়ায় পরিণত করেছে। উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ তাদের কারণে নানা ভোগান্তিতে পড়েন। এমনকি মাদকসেবীদের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটছে। এসব বিষয় বিবেচনা করে অভিযান চালানো হচ্ছে।
.png)
ওসি মনসুর বলেন, এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও আছেন। কতজন আটক করা হয়েছে তা অভিযান শেষে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!