মঙ্গলবার রাত ৯টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদক্ষেপ তরান্বিত করতে নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
.png)
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, কেন্দ্রীয় সদস্য ডা. মো. আহাদ হোসেন, নাহিদা চৌধুরী নিভা, চিকিৎসক প্রতিনিধিদের মধ্যে ডা. মোহাম্মদ মোর্তজা মির্জা, ফয়সাল আহমেদ সূর্য প্রমুখ।