ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ১৮ ডিসেম্বর ২০২৪
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
ফাইল ফটো

রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, আগুন নেভাতে ৩টি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট রওনা দিয়েছে। তবে তা এখনো সেখানে পৌঁছাতে পারেনি।

এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গেছেন। বাকি ২টি ইউনিট পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!