রোববার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শেফালিপাড়া গ্রামের এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই তিনটি বসতঘর, একটি রান্নাঘর ও অন্যান্য মালামাল পুড়ে যায়। আগুনে পুড়ে নগদ টাকা আসবাবপত্র ও জামা কাপড়সহ তিনটি ঘরের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। এ সময় দলিলপত্র, পাসপোর্টসহ মূল্যবান মালামালও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত সুমন জানান, বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে মুহূর্তে তাদের বসতঘর পুড়ে যায়। তারা অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছে।
.png)
রামগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার নুরুল্লাহ আবছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।