[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার ৩
গ্রেফতাকৃত বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম -ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) ভোরে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- বাহার উদ্দিন, মোবারক হোসেন ও তুষার ইসলাম। তিনজনই হিরালাল দেবনাথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ।
আবদুল মোন্নাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৯টার দিকে সদর উপজেলার কাজিরদিঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি নির্জন স্থানে দুর্বৃত্তরা গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার ছেলে প্রিতম দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত হিরালাল দেবনাথ কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!