ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ১৫ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় গ্রেফতার ২
গ্রেফতারকৃত সুলাইমান মিয়া ও কচ্চু মিয়া -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতারকৃত দুইজন হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলাইমান মিয়া (৩৫) ও বৌলাই ইউনয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কচ্চু মিয়া ওরফে খসরু (৩৮)।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর যুবদল নেতা সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Advertisement

র‍্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতারকৃত দুইজন এ মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!