ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৫ নভেম্বর ২০২৪
কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ও তপু চন্দ্র বর্মণ -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তাড়াইল উপজেলার বরুহা গ্রামের মৃত গোপাল চন্দ্র বর্মণের ছেলে তপু চন্দ্র বর্মণ (৩০)।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একট দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে ট্রেনের ১৫টি আসনের চারটি টিকিটসহ প্রথমে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডের পূর্ণতা ডিজিটাল স্টুডিও ও ফটোকপি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৫টি আসনের ১৫টি টিকিট, একটি স্ক্যানার প্রিন্টার ও একটি কম্পিউটারসহ তপু চন্দ্র বর্মণকে গ্রেফতার করা হয়।

Advertisement

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছেন যে, তারা পরিচিতদের এনআইডি ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তারা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন।

এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় রেলওয়ে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!