[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে বিজয় দিবস উদযাপিত
ছবি: ডেইলি বাংলাদেশ
ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে ৫৪তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আক্তার হোসেন।
একইসঙ্গে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী সংগঠন ও জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া বাগবাড়ি গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা উপজেলা প্রশাসন। এ সময় শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!