ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহবাগে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৭, ২১ ডিসেম্বর ২০২৪
শাহবাগে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যা বন্ধে উদ্যোগ গ্রহণ, সাবেক সেনা কর্মকর্তার সন্তানের গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর বিচার ও জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা, সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!