ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বসুন্ধরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২২ ডিসেম্বর ২০২৪
বসুন্ধরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশপথ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে নুর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।

নিহত নুর আলম চাঁদপুরের কচুয়া থানার চাপাতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

Advertisement

নিহতের আত্মীয় রিমা আক্তার জানান, নুর আলম বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ১২ নম্বর রোডে নির্মাণাধীন বহুতল ভবনের ১৩ তলায় কাজ করছিলেন। সকালে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে তাকে গুরুতর অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকে নেয়া হয়। বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!