ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মোহাম্মদপুরে জোড়া খুনের আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৩, ২৫ ডিসেম্বর ২০২৪
মোহাম্মদপুরে জোড়া খুনের আসামি গ্রেফতার
রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি- সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুপিয়ে দুই জনকে হত্যার ঘটনায় এক আসামিকে বরিশাল থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ঐ আসামির নাম মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি (২৩)।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুইটি হত্যা মামলা দায়ের হয়।

মঙ্গলবার রাতে রাব্বিকে জোড়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য রতনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৮।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!