গ্রেফতারকৃত মিরাজ তজুমদ্দিন উপজেলার উত্তর গোলকপুর এলাকার মৃত আলী মাতাব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত মিরাজের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি ধর্ষণ মামলা ছিল। মামলার পর থেকে পালিয়ে থাকতে শুরু করেন মিরাজ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)