ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫১, ২৬ ডিসেম্বর ২০২৪
রাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
ছবি: সংগৃহীত

বুধবার মধ্যরাতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এটি নাশকতা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে ঐ রাতেই আরেকটি আগুনের ঘটনা ঘটে। সেটি রাজধানীর ইস্কাটন এলাকার সচিব নিবাসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডের সচিব নিবাসের ২০তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!