ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর মহাখালীতে ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৪
রাজধানীর মহাখালীতে ভবনে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পেছনে দুই তলা একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে আমাদের কাছে খবর আসে রাজধানীর মহাখালীর সাততলা বস্তির পেছনের দুইতলা একটি ভবনে আগুন লাগে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনটি আবাসিক ভবন।

Advertisement

খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে, আরোএকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!