[ রাজধানী ]
রাজধানীতে ঢোল-বাদ্যে ঈদের আনন্দ মিছিল
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ মিছিল। ঢোল-বাদ্য, হাতি-ঘোড়া আর রঙিন আয়োজনে নগরবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
শনিবার ঈদের নামাজ শেষে প্রাচীন নগর সংস্কৃতি ও উৎসবের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নেয় ঈদ উৎসব আয়োজক কমিটি। এরই অংশ হিসেবে আয়োজন করা হয় এই শোভাযাত্রা।
উৎসবের সূচনা হয় মেহেদি উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। পরে অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে আনন্দ মিছিলে যোগ দেন, যা রাজধানীর রাস্তাজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
.png)
মিছিলটি দোয়েল চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার, শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
আয়োজকদের মতে, এমন আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পুরনো নাগরিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!