[ রাজধানী ]
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানীতে একটি ১১তলা ভবনে লাগা আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বনানীর ১২ নম্বর সড়কের বহুতল ভবনের অষ্টম তলায় লাগা আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এর আগে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনে আগুন লাগে। আগুনের খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!