ফায়ার সার্ভিসের সদরদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রানাভোলার ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই দ্রুততম সময়ে ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার ফাইটারদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন বস্তির অন্যান্য অংশে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
.png)
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত বিবরণ জানার চেষ্টা চলছে।