ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৪, ৫ অক্টোবর ২০২৬
ঢাকায় ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগ ও ঘটনায় ৫৯টি মামলা করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মিরপুরে ৮১ জন, গুলশানে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন রয়েছেন।

Advertisement

অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম হেরোইন ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাংক, ৯ হাজার ৫৭০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!