ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

মিরাজ ও কুসুমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ১২ অক্টোবর ২০২৬
মিরাজ ও কুসুমের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ
সংগৃহীত ছবি

সাংবাদিক সাজেদা হকের দায়ের করা সাধারণ ডায়েরি তদন্ত শেষে ৫০৬ ধারায় চার্জ গঠনের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) সকালে চিফ মেট্রোপলিটনের ১৩ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

গত বছরের ২০ নভেম্বর খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক সাজেদা হক। আদালত এই অভিযোগ তদন্তে পল্টন থানাকে আদেশ দেন। আদালতের নির্দেশে সাংবাদিক সাজেদা হকের দায়ের করা অভিযোগটি তদন্ত করেন পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. নূর ইসলাম (বিপি-৯৩১৯২২৫৪১৭)। তদন্ত শেষে গত ১৮/০২/২৬ ইং তারিখে খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০৬ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

সোমবার ওই মামলায় পল্টন থানায় চার্জ গঠনের জন্য শুনানি ছিল। আসামি পক্ষের আইনজীবী ডিসচার্জ আবেদন করলেও আবেদন বাতিল করে ৫০৬ ধারা মোতাবেক চার্জ গঠনের আদেশ দেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, সিআরপিসি মামলা নম্বর ১৮০৬ এ আসামি খন্দকার মিরাজুল ইসলাম ও কুসুম আক্তারের বিরুদ্ধে সই জালের অভিযোগ তদন্তাধীন। একই সঙ্গে পল্টন থানায় খন্দকার মিরাজুলের দায়ের করা অভিযোগটি মিথ্যা জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পল্টন থানা পুলিশ। এছাড়া সাংবাদিক সাজেদা হককে হয়রানি, মানহানি, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়া খন্দকার মিরাজুল ইসলাম ও তার গংদের বিরুদ্ধেও পল্টন থানায় আরও একাধিক অভিযোগের তদন্ত চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!